ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
স্বর্ণের বার ও মাদক বিক্রির টাকাসহ রোহিঙ্গা নারী আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 March, 2022, 7:13 PM

স্বর্ণের বার ও মাদক বিক্রির টাকাসহ রোহিঙ্গা নারী আটক

স্বর্ণের বার ও মাদক বিক্রির টাকাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গার বাড়িতে অভিযান চালিয়েএকটি স্বর্ণের বার ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প- ৯ এর জি-২৯ ব্লকের আজিদার বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে আজিদার স্বামী মাদকদ্রব্যসহ পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামনার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৯ এর জি/২৯ নম্বর ব্লকে আরাফাতের বসত ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ৩৩ হাজার নগদ টাকা ও ঘরের চালায় কালো পলিথিনে লুকিয়ে রাখা একটি স্বর্ণের বারসহ আজিদাকে গ্রেফতার করা হয়। অভিযানের আগে আজিদার স্বামী  আরাফাত সটকে পড়েন। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১১ লাখ ১০ হাজার পাঁচশত টাকা।

তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status