ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
মেয়েদের বিশ্বকাপে ৭ বলে হলো ওভার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 7:54 PM
সর্বশেষ আপডেট: Friday, 11 March, 2022, 7:55 PM

মেয়েদের বিশ্বকাপে ৭ বলে হলো ওভার

মেয়েদের বিশ্বকাপে ৭ বলে হলো ওভার

মেয়েদের চলমান ওয়ানডে বিশ্বকাপে বিশ্বকাপে শুক্রবার মুখোমুখি হয় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে পাকিস্তানের বোলিং ইনিংসের ২৭তম ওভারে বল করতে আসেন ওমাইমা সোহাইল। তিনি আম্পায়ারের ভুলে এক ওভারে ৭টি বল করেন।

দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ড তার করা প্রথম বলে কোনো রান নিতে পারেননি। পরের বলে ফাইন লেগ দিয়ে চার মারেন। তৃতীয় বলে কোনো রান হয়নি। চতুর্থ বলে ২টি রান নেন।

পঞ্চম বলে নেন ১ রান। স্ট্রাইকে আসেন সানে লাস। ষষ্ঠ বলে তিনি সুইপ খেলতে গিয়ে মিস করেন। বল স্ট্যাম্পে বরাবর ছিল। পাকিস্তানের খেলোয়াড়দের এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন লাস এবং বেঁচেও যান। কিন্তু আম্পায়ার ভুলে যান যে এটাই ছিল ওভারের শেষ বল। এরপর ওমাইমাকে গিয়ে আরো একটি বল করান তিনি। সপ্তম বলে লাস লং অনে ঠেলে দিয়ে ১টি রান নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status