ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে রাশিয়া-বেলারুশ কিভাবে লাভবান হবে জানালেন পুতিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 7:57 PM

পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে রাশিয়া-বেলারুশ কিভাবে লাভবান হবে জানালেন পুতিন

পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে রাশিয়া-বেলারুশ কিভাবে লাভবান হবে জানালেন পুতিন

ইউক্রেনে আক্রমণের জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়া এবং তার মিত্রদেশ বেলারুশের ওপর একের পর এক নিষেধাজ্ঞা প্রদান করছে। পুতিন দাবি করেছেন, নিষেধাজ্ঞা থেকে তার দেশ লাভবান হবে। এবার কিভাবে লাভবান হবে সেটা জানালেন তিনি।

শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সরাসরি এক বৈঠকে পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার প্রযুক্তি এবং অর্থনৈতিক সার্বভৌমত্ব শক্তিশালী করার একটি সুযোগ।
সাম্প্রতিক সময়ে এ ধরনের নিষেধাজ্ঞা থেকে রাশিয়া লাভবান হয়েছে উল্লেখ করে পুতিন বলেন, আমরা নতুন সক্ষমতা অর্জন করেছি এবং পুরাতন প্রযুক্তির ওপর নতুন প্রযুক্তিগত সফলতা পেয়েছি। এ সময় বেলারুশের সঙ্গে তার দেশ রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আরও অধিক সক্ষমতা অজর্ন করবে বলে মন্তব্য করেন পুতিন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের জন্য যা কিছু প্রয়োজন বেলারুশের তা সব আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status