ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
রাজধানীর রাস্তায় গভীর রাতে কলেজছাত্রী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 11 March, 2022, 3:06 PM

রাজধানীর রাস্তায় গভীর রাতে কলেজছাত্রী নিহত

রাজধানীর রাস্তায় গভীর রাতে কলেজছাত্রী নিহত

রাজধানীর মিরপুরে মোটরসাই‌কেল দুর্ঘটনায় সামান্তা আলম যুথী (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিলয় নামে আরও একজন।


বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ১টার দিকে মিরপুরের শাহ আলীতে এ দুর্ঘটনা ঘটে। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সামান্তা গোপালগঞ্জ জেলার কাষিয়ানী উপজেলার নুরুল ইসলাম টিপুর মেয়ে। বর্তমানে মিরপুর দিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি ইউসেফ ইনস্টিটিউট অব টেকনোলজিতে ইলেকট্রিক বিষয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

এসআই আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার তারা কলেজ থেকে কুমিল্লায় বনভোজনে যান। রাতে সেখান থেকে বাসে করে ঢাকায় ফেরেন। মাজার রোডে নেমে সেখান থেকে সহপাঠী নিলয়ের মোটরসাইকেলে বাসায় ফেরার সময় শাহ আলী মাজারের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে গুরুতর আহত হন সামান্তা।

এসআই জানান, পরে নিলয় নিজেই সামান্তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিলয় সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status