ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
কক্সবাজারে সৈকতে ভেসে উঠল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 2:44 PM

কক্সবাজারে সৈকতে ভেসে উঠল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

কক্সবাজারে সৈকতে ভেসে উঠল নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সাঈদ হোসেন বাপ্পির মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলাতলী পয়েন্টের কিছু দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সাঈদ হোসেন বাপ্পি কক্সবাজারের রামু উপজেলার শামসু আলমের ছেলে।

কক্সবাজার সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুবুর রহমান জানান, সকালে সাঈদ ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এরমধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। তবে একজনকে উদ্ধার করা হলেও সাইদ স্রোতের টানে হারিয়ে যায়। পরে যে স্থানে সে গোসল করছিল তার কিছু দূরে মরদেহ পাওয়া যায়।

আরো পড়ুন: জ্বরের ওষুধ খাওয়ানোর পর প্রাণ গেল দুই ভাইয়ের, পাগলপ্রায় মা-বাবা

সাঈদের সহপাঠীরা জানায়, তারা একসঙ্গে গোসল করতে নামে। সাঈদ সাঁতার জানত না। তারা দুটি টিউব ভাড়া করে নেয়। টিউবটি ঢেউয়ের ধাক্কায় উল্টে গেলে সেখান থেকে সাঈদ ছিটকে পড়ে। সাঈদের হাত ধরে থাকলেও চোরাবালির কারণে সেখান থেকে সে আরও দূরে চলে যায়। তাকে বাঁচানোর জন্য সাগরের পাড়ে থাকা সবাইকে আকুতি করলেও কেউ এগিয়ে আসেনি। উল্টো সবাই ভিডিও করছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status