ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ইউরোপীয়রা! আপনারা দেখেছেন, আপনারা জানেন: জেলেনস্কি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 1:24 PM

ইউরোপীয়রা! আপনারা দেখেছেন, আপনারা জানেন: জেলেনস্কি

ইউরোপীয়রা! আপনারা দেখেছেন, আপনারা জানেন: জেলেনস্কি

ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ইউরোপের নাগরিকদের অনুরোধ করেছেন, তারা যেন ইউক্রেন ইস্যুতে তাদের সরকারের ওপর চাপ সৃষ্টি করেন।  

জেলেনস্কি বলেছেন, 'ইরোপীয়রা, আপনারা বলতে পারবেন না যে, ইউক্রেনীয়দের সঙ্গে কী ঘটেছে তা দেখেননি, মারিওপোলের বাসিন্দাদের সঙ্গে কী ঘটেছে তা দেখেননি। আপনারা দেখেছেন, আপনারা জানেন।'

রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞা বাড়িয়ে দেওয়ার জন্য পশ্চিমের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

এ ছাড়া মধ্যস্থতা করে লড়াই বন্ধ করার ব্যাপারে মস্কোর প্রতি 'চাপ দেওয়ার' আহ্বানও জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া অব্যাহত আছে। অন্তত ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার সুমি, কিয়েভ এবং এনার হোদার থেকে তাদের সরিয়ে নেওয়া হচ্ছিল।

তিনি বলেছেন, রাশিয়া ফেডারেশন কোন ধরনের দেশ। যারা হাসপাতাল এবং প্রসূতি হাসপাতালকে ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে? রুশ ভাষাভাষীদের কাউকে প্রসূতি হাসপাতালের কেউ নির্যাতন করেছে? এটা কী? সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status