ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
কাউন্সিল অব ইউরোপ থেকে সরে গেল রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 1:18 PM

কাউন্সিল অব ইউরোপ থেকে সরে গেল রাশিয়া

কাউন্সিল অব ইউরোপ থেকে সরে গেল রাশিয়া

এবার ইউরোপের মানবাধিকার সংস্থা ‘কাউন্সিল অব ইউরোপ’ থেকে বের হয়ে গেল রাশিয়া। গতকাল বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি ও রয়টার্স।

রাশিয়া বলছে, ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো দেশগুলো ‘রাশিয়ার প্রতি বন্ধুভাবাপন্ন নয়’। ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে তারা এমনও অভিযোগ তুলেছে যে তারা কাউন্সিলে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো ‘কাউন্সিল অব ইউরোপ ধ্বংস করার উদ্দেশ্যে এবং ইউরোপের সাধারণ মানবাধিকার ও আইনি পরিস্থিতি ধ্বংস করতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে’।

ইউরোপের সবচেয়ে পুরনো রাজনৈতিক প্রতিষ্ঠান কাউন্সিল অব ইউরোপ, যারা মহাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখার উদ্দেশে কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে প্রতিষ্ঠা হয় এই সংস্থার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status