ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পুতিনকে ভার্চুয়াল বৈঠকে কী বললেন জার্মান চ্যান্সেলর ও ফ্রান্স প্রেসিডেন্ট?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 March, 2022, 11:57 AM

পুতিনকে ভার্চুয়াল বৈঠকে কী বললেন জার্মান চ্যান্সেলর ও ফ্রান্স প্রেসিডেন্ট?

পুতিনকে ভার্চুয়াল বৈঠকে কী বললেন জার্মান চ্যান্সেলর ও ফ্রান্স প্রেসিডেন্ট?

ইউরোপের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা।

এমন পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ ও ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন।
আর এই ভার্চুয়াল বৈঠকে অনতিবিলম্বে ইউক্রেনে যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ ও স্কলজ।

ফ্রান্স সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, পুতিনকে ওলাফ স্কলজ ও এমানুয়েল ম্যাক্রোঁ অনুরোধ করেছেন, রাশিয়া ও ইউক্রেন যেন আলোচনার মাধ্যমে এ যুদ্ধের অবসান ঘটায়।

রাশিয়ান প্রেসিডেন্টের প্রতি তারা অনুরোধ করেছেন যেন তিনি তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। পুতিন তাদের এ অনুরোধ রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন।

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের এ যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বন্দর শহর মারিউপোল। এ শহরে যুদ্ধবিরতির চুক্তি করতে চেষ্টা চালাচ্ছেন বিশ্বনেতারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status