ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
কিভাবে দ্রুত যুদ্ধ শেষ হবে জানাল পোল্যান্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 6:32 PM
সর্বশেষ আপডেট: Thursday, 10 March, 2022, 6:35 PM

কিভাবে দ্রুত যুদ্ধ শেষ হবে জানাল পোল্যান্ড

কিভাবে দ্রুত যুদ্ধ শেষ হবে জানাল পোল্যান্ড

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ ঘোষণা দেওয়ার পর পার হয়ে দুই সপ্তাহের বেশি সময়। যুদ্ধ সহসা থামবে, নাকি দীর্ঘায়িত হবে তা নিয়ে চলছে নানা জল্পনা। এবার যুদ্ধ দ্রুত শেষ হওয়ার একটা উপায় বাৎলে দিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের দাবি ইউক্রেনের দাবি অনুযায়ী দেশটির আকাশে নো-ফ্লাই জোন ঘোষণা করলেই দ্রুত এই যুদ্ধ শেষ হওয়া সম্ভব। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে কিয়েভে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত বার্তোজ সিচোকি বলেন, ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোন ঘোষণা করলে যুদ্ধ দ্রুত থেমে যেতে পারে। এতে অনেক প্রাণহানি রোধ করাও সম্ভব।

কিয়েভের বেসরকারি টেলিভিশন টিভিএন টুয়েন্টিফোরকে তিনি বলেন, একদিন বিলম্বের মূল্য হাজার হাজার মানুষকে জীবন দিয়ে দিতে হচ্ছে।  আকাশসীমা বন্ধ করলেই এই যুদ্ধের মেয়াদ কমানো সম্ভব।

এর আগে, ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য পোল্যান্ড তার সব মিগ-২৯ জার্মানির একটি মার্কিন বিমানঘাঁটিতে স্থানান্তর করার প্রস্তাব দিয়েছিল। তবে মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status