ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক-সাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 March, 2022, 1:29 PM

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক-সাবা

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন হৃতিক-সাবা

বলিউডে এ মুহূর্তে আলোচনার বিষয় হচ্ছে হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমের খবর। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে একসঙ্গে দেখা যায় তাদের। একে অপরের হাত ধরে ক্যাফে থেকে বাইরে আসতেই তাদের নিয়ে শুরু হয় গুঞ্জন।

এর পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হৃতিকের বাড়িতে তার পরিবারের সঙ্গেও দেখা যায় সাবাকে। তা হলে কী শিগগিরই বিয়ে করতে চলেছেন তারা? তাদের কাছের এক বন্ধু ফাঁস করলেন খবর।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে— মডেল, অভিনেতা, গায়িকা সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্ক যেমন স্বীকার করেননি হৃতিক, সে রকমই এই সম্পর্ক অস্বীকারও করেননি তিনি। ফারহান আখতারের বিয়ের পরই এখন শোনা যাচ্ছে এই জুটির বিয়ের খবর। বন্ধুকে দেখে বিয়ের পিঁড়িতে বসার শখ জেগেছে হৃতিকের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবার গানের পাশাপাশি তার সৌন্দর্যে মজেছেন অভিনেতা। সাবার সব ইনস্টাগ্রাম পোস্টেই কমেন্ট করতে দেখা যায় হৃতিককে। শুধু হৃতিক নয়, তার সাবেক স্ত্রী সুজানাকেও দেখা গেছে সাবার প্রশংসা করতে। এমনকি হৃতিক সুজানার দুই ছেলে রেহান ও হৃদানের সঙ্গেও ভালো সম্পর্ক সাবার।

সম্প্রতি তাদের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, সাবা ও হৃতিক একে অপরের প্রেমে পড়েছেন। হৃতিকের পরিবারও সাবাকে পছন্দ করে। এমনকি হৃতিকের মতো তার পরিবারও সাবার গানের ভক্ত। কয়েক দিন আগে ব্রাঞ্চে হৃতিকের বাড়ি গিয়েছিলেন সাবা। সেখানে গিয়ে গান ও জিভিংয়ের সেশন করেন সাবা, যা খুবই এনজয় করেছে গোটা পরিবার। সাবা ও হৃতিক সম্পর্কেই রয়েছেন কিন্তু সেই সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার কোনো তাড়া তাদের নেই

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status