ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
আশুলিয়ায় গৃহবধূর গলায় ওড়না পেচানো রহস্য জনক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 8:10 PM

আশুলিয়ায় গৃহবধূর গলায় ওড়না পেচানো রহস্য জনক মৃত্যু

আশুলিয়ায় গৃহবধূর গলায় ওড়না পেচানো রহস্য জনক মৃত্যু

সাভারের আশুলিয়ায় নিলুফা বেগম (২২) নামে এক গৃহবধূর খাটের উপরে হাঁটু গেড়ে বসা অবস্থায় গলায় ওড়না পেচানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এলাকাবাসীর দাবি তাকে হত্যা করা হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালের দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মিলনের ভাড়া বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরগঞ্জ জেলার সদর বাডগাঁও এলাকার হানিফের মেয়ে। নিহতের স্বামী সুমন (২৪) একই এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। তারা আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকায় ভাড়া থেকে জামগড়ার একটি পোশাক কারখানায় চাকুরী করতো। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে।

এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার দিবাগত রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিলো আমরা জানতে পারি। পরে সকালে খবর পেলাম নিলুফা আত্মহত্যা করেছে। এরপরে পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় আমরা দেখতে পারি নিহত খাটের ওপর হাঁটু গেড়ে বসা অবস্থায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ছিলো। দেখে মনে হচ্ছে এটা রহস্যজনক মৃত্যু।

এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) নূর মোহাম্মদ বিডি২৪লাইভ ডটকমকে বলেন,আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের বাবা গ্রাম থেকে আসার পরে মরদেহটি ময়ণা তদন্তের জন্য পাঠানো হবে। এরপরে রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর আসল রহস্য। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status