ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
ভারতে পাচার হচ্ছিল ৬০ লাখ টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 7:28 PM

ভারতে পাচার হচ্ছিল ৬০ লাখ টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি

ভারতে পাচার হচ্ছিল ৬০ লাখ টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সরকারি জন্মনিয়ন্ত্রণ বড়ি (সুখি বড়ি) ও ১০০ লিটার ডিজেল উদ্ধার করেছে বিজিবি।

উদ্ধারকৃত এসব বড়ি ও ডিজেলের মূল্য প্রায় ৬০ লাখ ছয় হাজার ২০০ টাকা। বুধবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট শুল্ক গুদামে উদ্ধারকৃত বড়ি ও ডিজেল জমা দেওয়া হয়।

সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম ২২ বিজিবির মাদারগঞ্জ বিওপির সদস্যরা নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে অভিযান চালান। ঐ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বল্লভেরখাষ ইউনিয়নের জালিয়ার চর এলাকা থেকে এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ডিজেল উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গঙ্গাধর নদীতে ঝাঁপ দিয়ে পালিয়েছে।

আরো জানা গেছে, উদ্ধারকৃত বড়ির পরিমাণ ৯৯ হাজার ৯০০ পাতা। যার মূল্য ৫৯ লাখ ৯৮ হাজার ২০০ টাকা। এসব বড়ি ১০টি বস্তায় ভরা ছিল। এছাড়া চারটি ছোট ড্রামে থাকা ডিজেলের পরিমাণ ১০০ লিটার। যার মূল্য আট হাজার টাকা।

মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেন জানান, চোরাকারবারিরা পালিয়ে গেছে। উদ্ধারকৃত পণ্য জয়মনিরহাট শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করে ধ্বংস করার ব্যবস্থা নেবে শুল্ক গুদাম কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status