ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
রয়ের বদলি হিসেবে আইপিএল খেলবেন গুরবাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 7:25 PM

রয়ের বদলি হিসেবে আইপিএল খেলবেন গুরবাজ

রয়ের বদলি হিসেবে আইপিএল খেলবেন গুরবাজ

জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে বলে মানসিক অবস্থার কথা বিবেচনা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর থেকে নিজেকে সরিয়ে নেন গুজরাট টাইটান্সের ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। রয়ের বদলি হিসেবে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে গুজরাট।

গত ফেব্রুয়ারিতে আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন গুরবাজ। তার ভিত্তি মূল্য ৫০ লাখ রুপিতেই এক মৌসুমের জন্য গুরবাজকে দলে নিয়েছে গুজরাট। ফলে প্রথমবারের মত আইপিএলে দল পেলেন গুরবাজ।

গুজরাটের তৃতীয় আফগান ক্রিকেটার হিসেবে আসন্ন আইপিএলে খেলবেন গুরবাজ। নিলামে লেগ স্পিনার রশিদ খান এবং নুর আহমেদকে আগেই দলে নিয়েছে গুজরাট।

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের ব্যাক আপ হিসেবে দলে সুযোগ হলো ওপেনার গুরবাজের। ওপেনার শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়েও দেখা যেতে পারে গুরবাজকে।

গুরবাজের টি-২০ রেকর্ড বেশ ভালো। দেশের হয়ে ২০ ম্যাচে ১৩৭ দশমিক ৬২ স্ট্রাইক রেটে ৫৩৪ রান করেন তিনি। আর সব মিলিয়ে ৬৯ ম্যাচে ১৫১ দশমিক ৮২ স্ট্রাইক রেটে ১৬২০ রান করেন গুরবাজ। সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে দুই ম্যাচের টি-২০তে মাত্র ৩ রান করেন তিনি। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে অপরাজিত ১০৬ রান করেছিলেন ২০ বছর বয়সী গুরবাজ।

আইপিএলের এবারের আসরের মেগা নিলাম থেকে রয়কে ২ কোটি রুপিতে দলে নিয়েছিলো গুজরাট।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। যা শেষ হবে ২৯ মে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status