ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে পুলিশের হাত-পা বেঁধে ডাকাতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 12:36 PM

রাজধানীতে পুলিশের হাত-পা বেঁধে ডাকাতি

রাজধানীতে পুলিশের হাত-পা বেঁধে ডাকাতি

রাজধানীর ডেমরায় পুলিশের এক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওই কর্মকর্তাসহ পরিবারের সবার হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। লুটে নেয় সাত ভরি স্বর্ণালঙ্কারসহ ৫০ হাজার টাকা।


সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী এসআই আজিজুল হকের স্ত্রী ফারজানা আফরোজ।

মঙ্গলবার ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ডাকাতির ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটিকে ডাকাতি মনে হলেও এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত রোববার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত ডেমরা বালুর মাঠের ছোট পাইটি এলাকায় সুমনের একতলা বাড়িতে হামলা চালায়। ডাকাত দল বাড়ির কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রায় ৪০ মিনিট ধরে ডাকাত দল বাসার ভেতরে অবস্থান করে পরিবারের সবার হাত বেঁধে ফেলে।

মামলার এজাহারে সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা লুট করার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status