ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
এবার ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 12:30 PM

এবার ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ

এবার ফুটবল থেকে রাশিয়াকে নিষিদ্ধ

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকেই ক্ষুদ্ধ হয়ে উঠেছে শান্তিকামী বিশ্ব। ইউক্রেনে আগ্রাসনের ফলস্বরূপ এবার রাশিয়াকে ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণা করল ফিফা ও উয়েফা। শুধু জাতীয় দল নয় অবশ্য, রুশ সব ক্লাবকেও সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে সংস্থা দুটি।

এর আগের দিন 'রাশিয়া' নাম, পতাকা ও জাতীয় সঙ্গীত ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিলো ফিফা আর উয়েফা।

সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা ও উয়েফা। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের ব্যথিত মানুষজনের সঙ্গে ফুটবল পুরোপুরি একাত্মতা পোষণ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, দুই সংস্থার সভাপতি আশা করছেন, শিগগিরই পরিস্থিতিতে বড় উন্নতি আসবে। তাহলে ফুটবল আবারও জনগণের মাঝে ঐক্য ও শান্তির প্রতীক হয়ে উঠতে পারবে।

এছাড়া এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে নিষিদ্ধ হলো রাশিয়া, চলতি মাসে বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনালে পোল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিলো তাদের। নিষেধাজ্ঞার ফলে তা আর হচ্ছে না এখন।

শুধু রাশিয়াই নয়, দেশটির ক্লাবগুলোকেও বের করে দেয়া হয়েছে মহাদেশীয় প্রতিযোগিতা থেকে। ইউরোপার শেষ ষোলোয় রুশ ক্লাব স্পার্টাক মস্কোর মুখোমুখি হওয়ার কথা জার্মান ক্লাব রাজেন বলস্পোর্ট লাইপজিগের বিপক্ষে। এখন উয়েফা থেকে রুশ ক্লাবটি নিষিদ্ধ হওয়ায় ইউরোপার শেষ ষোলোয় ওয়াকওভার নিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে যাবে লাইপজিগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status