ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এসএসসি, এইচএসসির নতুন তারিখ যা জানা গেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 12:45 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 1 March, 2022, 12:48 PM

এসএসসি, এইচএসসির নতুন তারিখ যা জানা গেল

এসএসসি, এইচএসসির নতুন তারিখ যা জানা গেল

চলতি বছরের এসএসসি পরীক্ষা ১৯ জুন আর এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সম্ভাব্য এ তারিখ ঘোষণা করেছে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার তিন পত্রের সিলেবাস আরও সংশোধন করা হয়েছে।

২০২২ সালের এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র বিষয়ের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করেছে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের বিষয়ে জানিয়ে সব প্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠায় ঢাকা শিক্ষাবোর্ড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status