ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 March, 2022, 1:16 PM

স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৪

স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৪

ঝালকাঠির শহরে এক স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে রাতভর দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীর মোবাইল ফোনে কল দিয়ে তাকে বাসা থেকে ডেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়। এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে রাতভর ধর্ষণ করে রাব্বি, রনি, নাছির ও খান বোডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া।  

পরেরদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় গিয়ে তার মায়ের কাছে ঘটনা জানায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। এর পরপরই অভিযান চালিয়ে পুলিশ ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় অভিযুক্ত তিনজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status