ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
প্রথম দিনে দোহারে এইচএসসি পরীক্ষা সম্পন্ন
শহীদুল ইসলাম শরীফ
প্রকাশ: Thursday, 2 July, 2026, 6:34 PM

প্রথম দিনে দোহারে এইচএসসি পরীক্ষা সম্পন্ন

প্রথম দিনে দোহারে এইচএসসি পরীক্ষা সম্পন্ন

সারাদেশের ন্যায় ঢাকার দোহার উপজেলাতেও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা। আজ প্রথম দিনের পরীক্ষা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে বিস্তারিত তথ্য জানা গেছে।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর দোহার উপজেলার মোট ৪টি কেন্দ্রে সর্বমোট ১ হাজার ১২৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ১১১ জন এবং অনুপস্থিত ছিল ১৫ জন পরীক্ষার্থী। উপজেলার কোনো কেন্দ্রেই কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর পরিসংখ্যান অনুযায়ী, জয়পাড়া কলেজ : মোট ৮৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮১৭ জন এবং অনুপস্থিত ছিল ১৪ জন। পদ্মা সরকারি কলেজ : মোট ১৯৫ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নিয়েছে। এখানে কোনো অনুপস্থিতি ছিল না। জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ : এইচএসসি (ভোকেশনাল) নির্ধারিত ৪০ জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিল।

জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসা : আলিম (কোরআন মাজিদ), মোট ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন উপস্থিত ছিল এবং ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিকে পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে কেন্দ্রগুলোর বাইরে পরীক্ষার্থীদের শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে, জয়পাড়া কলেজ গেটের সামনে অভিভাবকদের প্রচণ্ড ভিড়ের কারণে এবং রাস্তায় ব্যাটারিচালিত অটো রিকশাসহ বিভিন্ন যানবাহনের আধিক্যের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে গণপরিবহণ ও সাধারণ পথচারীদের চলাচলে কিছুটা সাময়িক ভোগান্তি পোহাতে হয়েছে। তবে সার্বিকভাবে প্রথম দিনের পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status