ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Thursday, 2 July, 2026, 6:24 PM

নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাকিল সরদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২জুলাই ২০২৬) দিবাগত রাত দেড় টার সময় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শাকিল সরদার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রবিউল সরদারের ছেলে। 

লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান এবং এএসআই (নিঃ) মোঃ আনছার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ২ জুলাই দিবাগত রাত দেড় টার সময় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ শাকিল সরদারের নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাকিল সরদারের বিরুদ্ধে মামলা শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status