ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ট্যাংক নিয়ে কিয়েভের দিকে যাচ্ছে রাশিয়ার স্থল বাহিনীর বহর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 February, 2022, 2:12 PM

ট্যাংক নিয়ে কিয়েভের দিকে যাচ্ছে রাশিয়ার স্থল বাহিনীর বহর

ট্যাংক নিয়ে কিয়েভের দিকে যাচ্ছে রাশিয়ার স্থল বাহিনীর বহর

রাশিয়ার স্থল বাহিনীর বড়সড় একটি বহর ট্যাংকসহ ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে।  যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি কোম্পানি এই তথ্য জানিয়েছে।

রোববার কৃত্রিম উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবির ভিত্তিতে মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস জানায়, ৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ‍ওই বহরটিতে কয়েকশ সামরিক যান রয়েছে।  তারা প্রায় ৬৪ কিলোমিটার দূর থেকে কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে।  এতে বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে।

বহরটির ইউক্রেনের ইভানকিভ শহরের উত্তরপূর্ব দিকে অবস্থান করছে আর এতে জ্বালানিসহ অন্যান্য রসদ এবং ট্যাংক, সাঁজোয়া যান ও স্বয়ংক্রিয় কামান রয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে রুশ বাহিনী কিয়েভ ও হারকিভে ফের গোলাবর্ষণ শুরু করেছে বলে ইউক্রেইনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা উক্রিনফর্ম সোমবার জানিয়েছে।

এদিকে কিয়েভে থেকে সপ্তাহব্যাপী জারি করা কারফিউ তুলে নেওয়া হয়েছে।  আজ বেলারুশে রুশ প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে ইউক্রেন কর্তৃপক্ষের।

ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত তিন শতাধিক ইউক্রেনিয়ান নিহত হয়েছেন।  আর ইউক্রেনের দাবি যুদ্ধে চার সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছে।   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status