ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
ইউক্রেন-রাশিয়ার বৈঠক কবে কোথায় জানালেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 February, 2022, 9:44 PM
সর্বশেষ আপডেট: Sunday, 27 February, 2022, 9:45 PM

ইউক্রেন-রাশিয়ার বৈঠক কবে কোথায় জানালেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন-রাশিয়ার বৈঠক কবে কোথায় জানালেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাজি রয়েছে ইউক্রেন। বেলারুশ-ইউক্রেন সীমান্তে স্থানীয় সময় সোমবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেংকোর সঙ্গে কথা বলার পর এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

জেলেনস্কি বলেন, আমরা একমত হয়েছি যে ইউক্রেনের প্রতিনিধিদল কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করবে। প্রিয়াপাত নদীরা কাছে ইউক্রেন বেলারুশ সীমান্তে ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এ সময় প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকো নিয়েছেন বলে তিনি জানান।

তবে সম্ভাব্য এ বৈঠক নিয়ে রাশিয়া বা বেলারুশ কোনো বিবৃতি দেয়নি।

এর আগে জেলেনস্কি বলেছিলেন যেহেতু বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুশের ভেতরে এরকম কোনো বৈঠকে তিনি যাবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status