রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত কয়েকদিন ধরে চলছে হামলা-পাল্টা হামলা। ইতোমধ্যে কয়েক’শ মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধের ভয়াবহতায় ধ্বংস হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, স্থাপনা। এমন অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই যুদ্ধে ইতি টানার আহ্বান জানাচ্ছেন। বাদ যাচ্ছেন না তারকারাও।
আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়াও তার অবস্থান থেকে জানিয়েছেন প্রতিবাদ, সাহায্য চেয়েছেন ইউক্রেনের জন্য।
বর্তমান ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতির একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা, যা দেখে শিউরে উঠেছে নেটপাড়া। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে সেখানকার বাসিন্দারা শুধু বেঁচে থাকার স্বার্থে সাবওয়ে স্টেশনগুলোকে বাঙ্কার হিসেবে ব্যবহার করছেন।
ইউনিসেফের অন্যতম সদস্য প্রিয়াঙ্কা। সেই ভিডিও পোস্ট করে সেখানকার বাসিন্দাদের সাহায্য করার আর্জি জানিয়েছেন 'দেশি গার্ল'। সকলের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়ানোর আর্জি জানিয়েছেন তিনি।