ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
সাতসকালে শ্রীলেখার গায়ে ভালবাসার আঁচড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 February, 2022, 3:06 PM

সাতসকালে শ্রীলেখার গায়ে ভালবাসার আঁচড়

সাতসকালে শ্রীলেখার গায়ে ভালবাসার আঁচড়

ভালোবাসার মাসে টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের গায়ে দেখা গেল ভালোবাসার চিহ্ন! তবে কি নতুন কোনো সম্পর্কে জড়ালেন এই অভিনেত্রী? কে একে দিলেন এই ভালোবাসার চিহ্ন?

এই দেখে নতুন গুঞ্জন শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, তখন শ্রীলেখা নিজের সোশ্যাল পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিজেই প্রকাশ করেছেন। শ্রীলেখার গায়ে ভালোবাসার আঁচড় কোনো পুরুষ নয়, একে দিয়েছেন তার আদরের পোষ্য আদর।

যদিও সেই আঁচড়ে শ্রীলেখা কোনো ব্যথা অনুভব করেননি। কারণ পোষ্য আদর যে তার বড়ই আদরের। ভালোবাসার মাসে আদরের আঁচড়টাও ছিল ভালোবাসায় ভরপুর।

সোশ্যাল পোস্টে অভিনেত্রী লিখেছেন- এটি তার ভালোবাসার আঁচড়। তবে এটি কিন্তু কোনো পুরুষ মানুষের আঁচড় নয়। তার অবলা সন্তানের ভালোবাসার আঁচড়। তাই এটি যাতে টক অব দ্য টাউন না হয়ে ওঠে, তাই আগভাগেই সবটি পরিষ্কার করে দিলেন নায়িকা।

শ্রীলেখার নাকি ভয় ছিল, যদি কেউ আবার ভুল বুঝে ফেলে। যদিও নায়িকা মনের কথা আগভাগে জেনে ফেলায় কিছুটা হতাশ হয়ে পড়েছেন ট্রলাররা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status