ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
আমরা কি চাই নিজেরাই ঠিক জানি না’
শাহ হুমায়রা হোসেন সুবহা
প্রকাশ: Sunday, 27 February, 2022, 1:26 PM

আমরা কি চাই নিজেরাই ঠিক জানি না’

আমরা কি চাই নিজেরাই ঠিক জানি না’

এমনও অনেক মানুষ দেখেছি যারা তাদের প্রিয়জনকে ব্লকে রেখে অন্য কোনো একাউন্ট থেকে সেই মানুষটাকেই সার্চ করে ‘সি ফার্স্টে’ রাখে।

আবার এমনও দেখেছি চূড়ান্তভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে ‘গুড বাই’ একে অপরকে বলার পরেও, ইচ্ছাকৃতভাবে লাইক প্রেস করে বলে ভুল করে চলে গিয়েছে। সবকিছু শেষের পরেও তারা যেন অজানা আরেক শেষের অপেক্ষায় থাকে।
অনেক মানুষই চিৎকার করে তার প্রিয় মানুষ কে বলে উঠে ‘আমাকে একা থাকতে দাও’! আবার ভিতরে ভিতরে শব্দহীন বোবাকান্নায় বলে ফিরো এসো!

শেষ মুহূর্ত সময়েও মানুষ চায় তাকে পিছন থেকে কেউ ডাকুক, কেউ আকুলভাবে তাকে জড়িয়ে কাঁদুক! কিন্তু সে মানুষকে ছেড়ে যাবার মনের বাইরে চাকচিক্যময় কত আয়োজন!

অনেকেই শেষ হয়ে যাওয়া শেষকে স্মৃতির মস্তিষ্কে খোদাই করে রাখে। অনাকাঙ্ক্ষিত কোনো শুরুর স্বপ্ন দেখে। অথচ শেষের গল্পটির রচয়িতা সে নিজেই।

মানুষ নিজে ঠিক কি চায় এইটা বুঝতে তার পুরো একজীবন কেটে যায়। হতাশার ওপর পিএইচডি করে ফেলে তবু তা অজানাই থেকে যায়।

দিনশেষে এটাই প্রমাণিত হয়, আমরা কি চাই নিজেরাই ঠিক জানি না, আসলেই জানি না। এই জানার ক্ষমতা একান্ত সৃষ্টিকর্তা রাখে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status