ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ছেলেকে বাঁচাতে কিডনি দিলেন মা, এখন টাকা পাবেন কোথায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 February, 2022, 12:23 PM

ছেলেকে বাঁচাতে কিডনি দিলেন মা, এখন টাকা পাবেন কোথায়

ছেলেকে বাঁচাতে কিডনি দিলেন মা, এখন টাকা পাবেন কোথায়

রুবেল মোল্লা। বয়স ২৫। সাতক্ষীরার তালা সদরের শিবপুর গ্রামের দিনমজুর মুজিবর মোল্লার একমাত্র ছেলে। মাঝিয়াড়া বাজারে মাংসের ছোট্ট দোকান আছে। তার দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। এক দিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান তার দুটি কিডনিই নষ্ট। দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, না হলে মৃত্যু নিশ্চিত।

এ কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ৭ মাস আগে এমন খবরে রুবেলকে দ্রুত নেয়া হয় রাজধানীর শ্যামলী সিকেডি ইউরোলজি হাসপাতালে। গত শুক্রবার টানা ১০ ঘণ্টা অপারেশনের পর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে তার। কিডনি দান করেছেন মা আনোয়ারা বেগম। তবে কিডনি প্রতিস্থাপন হলেও এখন চিকিৎসা ব্যয় মিলছে না। এখনো ৩-৬ মাস সেখানেই চিকিৎসাধীন থাকতে হবে তাকে।

খুলনার চিকিৎসকদের পরামর্শে রুবেল মোল্লাকে ২০২১ সালের ২০ জুলাই ভর্তি করা হয় রাজধানীর শ্যামলী সিকেডি ইউরোলজি হাসপাতালে। সেখানে টানা সাত মাস চিকিৎসাধীন রেখে কিডনি প্রতিস্থাপনে উপযোগী করা হয়।

রুবেলের চিকিৎসায় সাতক্ষীরা জেলা প্রশাসক ৫০ হাজার টাকা, হৃদয়বান বিভিন্ন ব্যক্তি আড়াই লাখ টাকা, তালার বেসরকারি সংস্থা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, পরিচালক নিগার সুলতানা রোকছানা দিয়েছেন ১০ লাখ টাকা।

রুবেল মোল্লার বাবা মজিবার মোল্লা জানান, ছেলেকে নিয়ে টানা সাত মাস ঢাকায় আছি। আমার এমনিতে কিছুই নেই। যা ছিল সবটুকুও শেষ করে ফেলেছি অনেক আগেই। হৃদয়বান মানুষদের দেওয়া টাকায় চিকিৎসা চলছে। এখন পর্যন্ত ১২ লাখের বেশি টাকা খরচ হয়েছে। কিডনি দিয়েছে আমার স্ত্রী আনোয়ারা বেগম। চিকিৎসক বলেছেন, এখনো ৩-৬ মাস থাকতে হবে এখানে। সব মিলিয়ে এখনো ৮-১০ লাখ টাকা লাগবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status