|
যশকে বিয়ে করেছেন? প্রশ্নের জবাবে যা বললেন নুসরাত
নতুন সময় ডেস্ক
|
|
যশকে বিয়ে করেছেন? প্রশ্নের জবাবে যা বললেন নুসরাত আর বলা বাহুল্য, নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। নুসরাত কি যশকে দ্বিতীয়বার বিয়ে করেছেন? বিশেষ করে সম্প্রতি প্রেম দিবস উপলক্ষে নিজেদের এক বছর পুরনো রাজস্থান ট্রিপের কিছু অদেখা ভিডিও শেয়ার করেন নুসরাত। সেখানে তার সিঁথিতে স্পষ্ট দেখা গেছে সিঁদুর, যা ইন্ধন দিয়েছে জল্পনার আগুনে। সেটা প্রকাশ্যে আসার পর থেকে প্রশ্ন উঠছে বিয়ে নিয়ে। নুসরাতের পালটা প্রশ্ন, বিয়ে করলেই সেটা সবাইকে চিৎকার করে বলতে হবে? অভিনেত্রীর মতে, তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবার। তাদের দুজনের সন্তানকে নিয়ে একটা পরিবার। আর পরিবার তৈরির রীতি তো সকলেরই জানা। এরপরেও কি বিয়ের কথা সবাইকে আলাদা করে বলতে হবে? প্রশ্ন নুসরাতের। এর আগে এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নুসরাত বলেছিলেন, যশকে তার আবারও বিয়ে করার দরকার নেই। নুসরাতের কথায়, “সবাই কী ভাবছে? আমি ডেকে ডেকে বলব যে আমি বিয়ে করছি? যদি সেটাই ভেবে থাকে তাহলে ভুল করছে। আমি যদি নিজের ব্যক্তিগত জীবনের ব্যাপারে কথা না বলার সিদ্ধান্ত নিই তাহলে সেটা আমার ব্যাপার। আমার মতে, দু’জন বিবাহিত মানুষ বিষয়টা জানলেই হল। তারা খুশি থাকলে আর কী চাই?” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
