ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাল শাড়িতে ভক্তদের চমকে দিলেন শাহরুখ কন্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 February, 2022, 1:28 PM

লাল শাড়িতে ভক্তদের চমকে দিলেন শাহরুখ কন্যা

লাল শাড়িতে ভক্তদের চমকে দিলেন শাহরুখ কন্যা

নেটমাধ্যমে হালফ্যাশনের পশ্চিমী পোশাকেই সাধারণত ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। কিন্তু এবার একেবারে ভারতীয় সাজে মণীশ মালহোত্রার শাড়িতে ভক্তকুলকে চমকে দিলেন শাহরুখ ও গৌরী খানের কন্যা সুহানা খান। লাল রঙের শাড়ি ও হাতা কাটা ব্লাউজে সুহানার সাজ ইতিমধ্যেই ভাইরাল নেটমাধ্যমে।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ অধ্যয়নরত শাহরুখ তনয়া সুহানার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ২৪ লাখেরও বেশি। মাঝেমধ্যেই বলিউডে তার পা রাখা নিয়ে গুঞ্জন শোনা গেলেও বর্তমানে পড়াশোনার সূত্রে অধিকাংশ সময় আমেরিকাতেই থাকেন সুহানা। সম্প্রতি মুম্বাইতে ফিরেছিলেন তিনি।
রুপালি কানের দুল ছাড়া অন্য কোনও ভারী গয়না ছাড়াই লাল জর্জেটের শাড়িতে যেভাবে নিজেকে মেলে ধরেছেন সুহানা তাতে ভক্তদের পাশাপাশি মজেছেন পোশাকশিল্পী মণীশ মালহোত্রা নিজেও। মণীশের পোস্টটি ইতিমধ্যেই লাইক করেছেন এক লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ। আর সুহানার পোস্টটিকে লাইক পড়েছে তিন লাখ ৮০ হাজার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status