ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাড়ে ৭ কিলোমিটার খাল পুনঃখননে দুই হাজার পরিবারে স্বস্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 7:53 PM

সাড়ে ৭ কিলোমিটার খাল পুনঃখননে দুই হাজার পরিবারে স্বস্তি

সাড়ে ৭ কিলোমিটার খাল পুনঃখননে দুই হাজার পরিবারে স্বস্তি

কুমিল্লার চান্দিনা উপজেলার কাজীপাড়া খাল ও চৌদ্দগ্রাম উপজেলার কানাইল খাল পুনঃখনন করা হয়েছে। এতে প্রাণ ফিরেছে তিন হাজার একর ফসলি জমিতে। সাড়ে ৭ কিলোমিটার খাল পুনঃখননে স্বস্তি ফিরে পেয়েছে প্রায় দুই হাজার কৃষক পরিবার।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সূত্র মতে, চান্দিনার কাজীপাড়া খালটি সাড়ে তিন কিলোমিটার ও চৌদ্দগ্রামের কানাইল খালটি চার কিলোমিটার খনন করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ও বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে প্রায় তিন হাজার একর জমির ফসল রক্ষা পাবে। এছাড়া খালে ধারণকৃত পানি শুকনো মৌসুমে সেচ কাজে ব্যবহার করা সম্ভব হবে।

জানা গেছে, এখানে যুগ যুগ ধরে খনন না হওয়ায় চান্দিনার কাজীপাড়া খাল ভরাট হয়ে যায়। সেখানে অনেকে ধান চাষ করতেন। পানির সংকট ও জলাবদ্ধতায় অনেক জমি অনাবাদী থাকতো। এখন খনন শেষ হওয়ায় খালে পানি এসেছে। কৃষকরা মনের আনন্দে খাল থেকে পানি তুলে ধান ও সবজির খেতে সেচ দিচ্ছেন।

চান্দিনার গোরামারা গ্রামের সাইফুল ইসলাম ও চৌদ্দগ্রামের ছাতিয়ানি এলাকার কামাল হোসেন বলেন, খালগুলো প্রায় মরে গিয়েছিল। পাশের জমিগুলো কখনো জলাবদ্ধতা, কখনো পানিশূন্য থাকতো। কৃষি সংশ্লিষ্ট সব খাল পুনঃখনন করলে দেশে কৃষি উৎপাদন আরো সহজ হবে।

কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও সমবায় দিয়ে দেশকে গড়তে চেয়েছিলেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষক-দরদী মানুষ। তিনি কৃষকদের জন্য নানা কল্যাণমূলক পদক্ষেপ নিচ্ছে। সেসব পদক্ষেপ বাস্তবায়ন করছে কৃষি উন্নয়ন কর্পোরেশন।

তিনি আরো বলেন, ৮৩ লাখ টাকার বেশি ব্যয়ে কুমিল্লার দুটি খালের সাড়ে ৭ কিলোমিটার অংশ পুনঃখনন করায় তিন হাজার একরের বেশি কৃষিজমিতে প্রাণ ফিরেছে। এসব জমিতে এখন থেকে বেশি ফসল উৎপাদন হবে। এতে সচ্ছলতা ফিরবে দুই হাজারের বেশি কৃষক পরিবারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status