ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০
সেরা অভিনেতা সিয়াম, সেরা অভিনেত্রী দীপাণ্বিতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 7:36 PM

সেরা অভিনেতা সিয়াম, সেরা অভিনেত্রী দীপাণ্বিতা

সেরা অভিনেতা সিয়াম, সেরা অভিনেত্রী দীপাণ্বিতা

২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। ২৭ বিভাগে ২৯ জন পাচ্ছেন এই পুরস্কার। এবার শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে গাজী রাকায়েতের ‘গোর’ এবং চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।


মঙ্গলবার (১৫ ফ্রেব্রুয়ারি) পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন সিয়াম আহমেদ, সেরা অভিনেত্রী ‘গোর’ ছবির জন্য পাচ্ছেন দীপাণ্বিতা মার্টিন। সেরা ছবি যৌথভাবে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’।

সর্বাধিক ১১টি বিভাগে ১২টি পুরস্কার পাচ্ছে গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ ছবি সংশ্লিষ্টরা। ব্যক্তি গাজী রাকায়েত পাচ্ছেন সর্বাধিক তিন বিভাগে পুরস্কার [সেরা পরিচালক, সেরা কাহিনিকার ও সেরা চিত্রনাট্যকার]। আজীবন সম্মাননা পাচ্ছেন দুজন—আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।


 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status