ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ব্যাটসম্যানকে রানআউট না করে প্রশংসায় ভাসছেন উইকেটকিপার (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 4:47 PM

ব্যাটসম্যানকে রানআউট না করে প্রশংসায় ভাসছেন উইকেটকিপার  (ভিডিও)

ব্যাটসম্যানকে রানআউট না করে প্রশংসায় ভাসছেন উইকেটকিপার (ভিডিও)

সুযোগ পেয়েও ব্যাটসম্যানকে রানআউট করলেন না উইকেটকিপার। এ ঘটনায় তিরস্কারের বদলে এ উইকেটকিপারকে প্রশংসায় ভাসাচ্ছে সারাবিশ্ব।  

প্রশ্ন উঠতে পারে— আউট না করে কী করে প্রশংসা কুড়ান কোনো উইকেটকিপার? তিনি তো নিজের দায়িত্বই পালন করেননি।

কিন্তু এখানে উল্টোটাই ঘটেছে। এমন কাণ্ড ঘটিয়ে  আলোচনায় এসেছেন  আসিফ শেখ নামে নেপালের এ উইকেটকিপার।

এর কারণ একটিই।  ‘ক্রিকেট যে ভদ্রলোকের খেলা’— তার উৎকৃষ্ট উদাহরণ ২২ গজের মাঠে দেখিয়েছেন আসিফ।

ঘটনাটি ওমানে চলমান চার দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টের। সোমবার আয়ারল্যান্ডের মুখোমুখি হয় নেপাল। টসে জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় নেপাল।

১৮তম ওভারটি করছিলেন কমল সিং। তার একটি ডেলিভারিকে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেন আয়ারল্যান্ডের ব্যাটার মার্ক আডায়ার। তবে ব্যাটে-বলে হয়নি সেভাবে।  টাইমিং না মেলায় বল পিচের পাশেই গড়িয়ে যায়।  পিচের এত কাছে বল রেখেই ১ রান নেওয়ার চেষ্টা করেন দুই ব্যাটসম্যান।

সে রান ঠেকাতে বোলার ও উইকেটকিপার দৌড় শুরু করেন। এ সময় নন-স্ট্রাইকারের ব্যাটসম্যান অ্যান্ডি ম্যাকব্রায়ানের সঙ্গে ধাক্কা লাগে নেপালি বোলারের। ম্যাকব্রায়ান পড়ে যান।  উঠে দাঁড়িয়ে পুনরায় দৌড় শুরু করেন তিনি।

কিন্তু তার আগেই বল কুড়িয়ে নিয়ে উইকেটকিপার আসিফের গ্লাভসে পাঠিয়ে দেন হাতে।  নিশ্চিত আউটই ছিলেন ম্যাকব্রায়ান।  কারণ বল আসিফ শেখের গ্লাভসে থাকাবস্থায় পপিং ক্রিজ থেকে অনেক দূরে তিনি।

কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয় ম্যাকব্রায়ানের।  তাকে রান-আউট করার সহজ সুযোগ থাকা সত্ত্বেও বল স্টাম্পে লাগাননি উইকেটকেপার আসিফ শেখ।

এ বিষয়ে আসিফ জানিয়েছেন, বোলারের সঙ্গে ধাক্কা লেগে ব্যাটসম্যান পড়ে গিয়েছিলেন বলে তিনি আউট করেননি ম্যাকব্রায়ানকে।


ভিডিওতে সেই ঘটনাটি দেখুন—










পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status