ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভালোবাসা দিবসের দাওয়াতে গিয়ে গোপনাঙ্গ হারালেন যুবক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 5:31 PM

ভালোবাসা দিবসের দাওয়াতে গিয়ে গোপনাঙ্গ হারালেন যুবক

ভালোবাসা দিবসের দাওয়াতে গিয়ে গোপনাঙ্গ হারালেন যুবক

গাইবান্ধার পলাশবাড়ীতে দাওয়াত দিয়ে ৩৪ বছর বয়সী যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে, রোববার রাতে উপজেলার ছোট শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবকের নাম পদ্ম দাশ। তিনি পলাশবাড়ী উপজেলার আমলাগাছী হাট এলাকার অনন্ত দাশের ছেলে। তার সঙ্গে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। তাকে না জানিয়ে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে এমন কাণ্ড ঘটান তিনি।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পদ্ম দাশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল তৃতীয় লিঙ্গের ভোলার সঙ্গে। বেশ কিছুদিন আগে ভোলাকে না জানিয়ে বিয়ে করেন পদ্ম দাশ। এতে মনে মনে ক্ষুব্ধ হন ভোলা। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সোমবার রাতে পদ্ম দাশকে নিজ নানাবাড়ি ছোট শিমুলতলা গ্রামে দাওয়াত দেন ভোলা। পরে পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে আপ্যায়ন করেন।

কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে ব্লেড দিয়ে পদ্ম দাশের গোপনাঙ্গ কাটেন ভোলা। এতে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে পদ্ম দাশকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই ভোলা নামের তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি পলাতক। এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থেকে থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status