ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রাতে জন্ম, সকাল হতেই হাসপাতালের বেডে রেখে উধাও মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 5:37 PM

রাতে জন্ম, সকাল হতেই হাসপাতালের বেডে রেখে উধাও মা

রাতে জন্ম, সকাল হতেই হাসপাতালের বেডে রেখে উধাও মা

রোববার রাত ১০টা, প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন এক গর্ভবতী নারী। তার সঙ্গে ছিলেন আরো দুই নারী। ভর্তির ঘণ্টা দুয়েক পরে ওই নারীর কোলে আসে ফুটফুটে এক কন্যাসন্তান।

রাত কেটে গেলে পরদিন সকালে তাদের ছাত্রপত্র দেওয়ার পালা। কিন্তু হাসপাতালের বেডে গিয়ে পাওয়া গেল শুধু নবজাতককে। উধাও হয়ে গেলেন মা। এমনকি সঙ্গে থাকা নারীরাও।

ঘটনাটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। এ ঘটনা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। শিশুটির পরিচয় জানতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইউএনও শেখ জোবায়ের আহমেদ। তবে এখন পর্যন্ত পাওয়া যায়নি বাবা-মায়ের খোঁজ।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সৈয়দ রিদুয়ানুল হক বলেন, বাঁশখালীর সাধনপুরের বাসিন্দা বিলকিস আক্তার পরিচয়ে হাসপাতালে ভর্তি হন ওই নারী। ভর্তির ঘণ্টা দুয়েক পরে তার একটি কন্যাসন্তান জন্ম নেয়। কিন্তু পরদিন সকালে ছাড়পত্র দিতে গেলে বেডে শুধুমাত্র নবজাতককে পাওয়া যায়। পরে বিষয়টি ইউএনওকে জানানো হলে তিনি শিশুটিকে নিজ কার্যালয়ে নিয়ে যান।     

ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, বাচ্চাটির পরিচয় আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের এ সংক্রান্ত একটি কমিটি রয়েছে। কমিটির বৈঠক করে সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status