ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাতপাক ঘুরবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! খুব তাড়াতাড়ি বিয়ের তারিখ ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 2:30 PM

সাতপাক ঘুরবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! খুব তাড়াতাড়ি বিয়ের তারিখ ঘোষণা

সাতপাক ঘুরবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! খুব তাড়াতাড়ি বিয়ের তারিখ ঘোষণা

বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ৯০ দশকে যে দু’জনকে কাছাকাছি আসতে দেখলেই দর্শকমন শিহরিত হত, আজ তাঁরাই শুভদৃষ্টি সারতে চলেছেন৷ সেই প্রসেনজিৎ-ঋতুপর্ণা! আর তাঁরা ‘প্রাক্তন’ নন। একে অপরের বর্তমান।

সপ্তাহের প্রথম দিন৷ তার উপরে প্রেম দিবস। সোমবার সকাল সকাল এমন চমক দিলেন টলিউডের দুই শিল্পী। ‘সবিনয় নিবেদন’ লেখা বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছল মানুষের ফোনে ফোনে। তাতে লেখা, ‘বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।

গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। বিয়ের তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল পত্রদ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়।’ চিঠির শেষে আবার যুক্ত হয়েছে, ‘ইতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status