ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এরদোগানের সম্মানে আবুধাবিতে জমকালো নৈশভোজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 2:31 PM

এরদোগানের সম্মানে আবুধাবিতে জমকালো নৈশভোজ

এরদোগানের সম্মানে আবুধাবিতে জমকালো নৈশভোজ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দীর্ঘ প্রায় এক দশক পরে সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রীয় সফরে গেছেন। এ উপলক্ষে গতকাল সোমবার দেশটির ক্রাউন্স প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান বিরাট এক নৈশ ভোজের আয়োজন করেছে।

বার্তা সংস্থা আনাদোলু নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, আবুধাবির ক্রাউন্স প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান দেশটিতে রাষ্ট্রীয় সফর করছেন। সফরের প্রথম দিন সোমবার রাতে এরদোগানের সম্মানে জমকালো এক নৈশভোজের আয়োজন করা হয়। আবুধাবিতে পৌঁছালে সোমবার তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়।

এরদোগান সেখানে পরিদর্শন বইয়ে লেখেন— ‘আমার প্রিয় ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের আমন্ত্রণে আমিরাত সফরে আসতে পেরে খুবই আনন্দিত। আমি আশা করি এখানে আমরা দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের কল্যাণে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা চুক্তি করতে পারব।’      

সোমবার এরদোগানের সফরের প্রথম দিনে আমিরাতের সঙ্গে ১৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কূটনীতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক ইস্যু ছাড়াও দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়। সফরের শেষ দিনে আজ মঙ্গলবার দুবাই এক্সপো পরিদর্শনে যাবেন এরদোগান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status