ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আইপিএল নিলামে অবিক্রিতদের নিয়ে ইএসপিএনের সেরা একাদশে সাকিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 2:24 PM

আইপিএল নিলামে অবিক্রিতদের নিয়ে ইএসপিএনের সেরা একাদশে সাকিব

আইপিএল নিলামে অবিক্রিতদের নিয়ে ইএসপিএনের সেরা একাদশে সাকিব

ভারতসহ বিশ্বের অনেক বড় তারকাই আইপিএলের মেগা নিলামে দল পাননি। ইনজুরি, বয়স, ফর্ম ও জাতীয় দলের শিডিউল জটিলতা সবমিলিয়ে তাদের কিনতে আগ্রহী হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

জায়গা না পাওয়া ক্রিকেটারদের নিয়ে এবার একটি একাদশ সাজিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকিনফো। তাদের একাদশে ওপেনারের দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও আফগান রাহমানুল্লাহ গুরবাজের ওপর। এরপরই ব্যাটে আসবেন সুরেশ রায়না। চারে আছেন স্টিভ স্মিথ। আর পাঁচে রাখা হয়েছে ইংল্যান্ডের ইয়ন মরগ্যানকে। এই দলের অধিনায়কের দায়িত্বও পালন করবেন তিনি।

এই দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানও। আট নম্বরে আছেন ব্যাট হাতে ২০১৪ সালে কলকাতাকে শিরোপা জেতানো স্পিনার পিযুষ চাওলা। নয় নাম্বারে আরেক স্পিনার অমিত মিশ্রা। ১০ ও ১১ নাম্বারে আছেন দুই ইশান্ত শর্মা ও ধাওয়াল কুলকার্নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status