ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নজরে প্রভাবশালী নেতা
দাউদের আর্থিক তছরুপ মামলায় হাসিনার বাড়িতে ইডির তল্লাশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 February, 2022, 8:20 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 15 February, 2022, 2:27 PM

দাউদের আর্থিক তছরুপ মামলায় হাসিনার বাড়িতে ইডির তল্লাশি

দাউদের আর্থিক তছরুপ মামলায় হাসিনার বাড়িতে ইডির তল্লাশি


এ মাসের শুরুতেই ’৯৩ বিস্ফোরণে অভিযুক্ত তথা দাউদ ঘনিষ্ঠ আবু বকর সংযুক্ত আরব   আমিরাত থেকে গ্রেফতার হয়। ২৯ বছর ধরে তাঁর সন্ধান চলছিল।



মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ফের শিরোনামে। দাউদের আর্থিক তছরুপের মামলায় এবার মুম্বাই এবং সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’। সূত্রের খবর, ইডি-র নজরে রয়েছেন মহারাষ্ট্রের এক প্রভাবশালী রাজনীতিবিদও।

’৯৩ বিস্ফোরণে মুখ্য অভিযুক্ত দাউদ ইব্রাহিম, আজও পলাতক। এতদিনেও তাঁকে দেশে ফেরানো গেল না। কিন্তু তাঁর বিরুদ্ধে দেশে চলছে একাধিক মামলার তদন্ত। তেমনই এক আর্থিক তছরুপের মামলায় তৎপর হল ইডি। মুম্বাই ও তার আশপাশে অন্তত ৫০টি জায়গায় তল্লাশি চালায় ইডি।

দাউদের বোন প্রয়াত হাসিনা পার্কারের বাড়িতেও পৌঁছে যান ইডির পদস্থ কর্মকর্তারা। সূত্রের খবর, এই মামলায় ইডির তদন্তকারীদের নজরে আছেন মহারাষ্ট্রের এক প্রভাবশালী রাজনীতিবিদও।

এ মাসের শুরুতেই ’৯৩ বিস্ফোরণে অভিযুক্ত তথা দাউদ ঘনিষ্ঠ আবু বকরকে সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেফতার করে নিরাপত্তা সংস্থা। ২৯ বছর ধরে তাঁর সন্ধানে ছিল নিরাপত্তা বাহিনী। তার মধ্যেই দাউদের আর্থিক তছরুপ মামলার তদন্তে তল্লাশি শুরু করল ইডি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status