আফগানদের বিপক্ষে চমক দিয়ে দল ঘোষণা টাইগারদেরআফগানিস্তানের বিপক্ষে তিন দিনের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। প্রথমবার ডাক পেলেন মাহমুদুল হাসান জয় ও এবাদত হোসেন। আর অনভিষিক্ত হিসেবে আছেন নাসুম আহমেদ ও ইয়াসির আলি রাব্বি।একনজরে ওয়ানডে সিরিজের দলতামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি ও মাহমুদুল হাসান জয়।আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজটি মাঠে গড়াবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে এই সিরিজ।
আফগানদের বিপক্ষে চমক দিয়ে দল ঘোষণা টাইগারদের