ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রিয়াল মাদ্রিদকে কাদিয়ে সেমিফাইনালে বিলবাও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 February, 2022, 1:36 PM

রিয়াল মাদ্রিদকে কাদিয়ে সেমিফাইনালে বিলবাও

রিয়াল মাদ্রিদকে কাদিয়ে সেমিফাইনালে বিলবাও

কোপা দেলরের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার রাতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে এথলেটিকো বিলবাও। পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ বল দখলে এগিয়ে থাকলে আধিপত্য দেখিয়েছে মারসেলিনোর দল। বিলবাও যেখানে ১৫টি শট নিয়েছে রিয়াল মাদ্রিদ নিয়েছে মোটে সাতটি।

রাউল গার্সিয়ার ভলি লাফিয়ে ফিরিয়ে দেন এই বেলজিয়ান গোলরক্ষক। প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই আর তেমন গোছাল আক্রমণ শানাতে পারেনি। লস ব্লাংকোসদের রক্ষণভাগে বিলবাও ফরোয়ার্ডদের আনাগোনা থাকলেও নিখুত ফিনিশিং করতে না পারায় গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্বক ভাবে খেলতে থাকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। করিম বেঞ্জেমা না থাকায় আক্রমণভাগ কিছুটা ধুসর ছিল। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এসেন্সিওরা ছিলেননা নিজেদের চেনা রূপে। এদিকে গোলের খুজে থাকা স্বাগতিক বিলবাও বার বার মাদ্রিদের রক্ষণভাগের পরীক্ষা নেয়। কখনো কর্তুয়া আবার কখনো মাদ্রিদের ডিফেন্ডাররা বিলবাওয়ের আক্রমণ নষ্ট করে দেয়।  

তবে ৮৯মিনিটে আর বিলবাওকে আটকাতে পারেনি মাদ্রিদ। রিয়াল মাদ্রিদকে স্তব্দ করে বিলবাওকে এগিয়ে নেন এলেক্স বেরেঙ্গুয়ের। ভেজগার বাড়ানোর পাস বক্সের মধ্যে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের বাকানো শটে দূরে পোস্টে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ উইঙ্গার। ম্যাচের একদম শেষ মুহুর্তে ইস্কোর প্রচেষ্টা দূরের পোস্ট ঘেষে বাইরে গেলে হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status