ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপের দ্বারপ্রান্তে কানাডা, ট্র্যাকে ফিরেছে যুক্তরাস্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 February, 2022, 8:09 PM

বিশ্বকাপের দ্বারপ্রান্তে কানাডা, ট্র্যাকে ফিরেছে যুক্তরাস্ট্র

বিশ্বকাপের দ্বারপ্রান্তে কানাডা, ট্র্যাকে ফিরেছে যুক্তরাস্ট্র

এল সালভাদরের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে কানাডা। গতকাল অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের আরেক ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়ে প্রতিদ্বন্দ্বীতায় ফিরেছে যুক্তরাস্ট্র।

সান সালভাদরে অনুষ্ঠিত কনকাকাফ অঞ্চলের বাছাইপর্বে দ্বিতীয়ার্ধে কানাডার হয়ে গোল করেছেন আতিবা হাচিনসন (৬৬মি.) ও জোনাথন ডেভিড (৯০+৪ মি.)। এই জয়ে ১১ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট সংগ্রহ করেছে কানাডা। তবে গাণিতিক হিসেবে তাদের কাতার বিশ্বকাপের আসন এখনো নিশ্চিত নয়। ১৯৮৬ সালের মেক্সিকো আসরের পর প্রথম চুড়ান্ত আসরে খেলতে হলে তাদেরকে সমীকরণের বৈতরণী পার হতে হবে।

এই মুহুর্তে চার পয়েন্টের ব্যবধান নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কানাডা। তবে হাতে রয়েছে আরো তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মাসে। আগামী ২৪ মার্চ পরের ম্যাচে তারা যদি কোস্টারিকাকে হারাতে পারে, তাহলে নিশ্চিত হয়ে যাবে কাতার বিশ্বকাপ।

এদিকে সেন্ট পল মিনেসোটায় শুন্য ড্রিগী তাপমাত্রায় অনুষ্ঠিত বাছাইপর্বের আরেক ম্যাচে যুক্তরাস্ট্র ৩-০ গোলে হন্ডুরাসের বিপক্ষে জয়লাভ করেছে। আলিয়াঞ্জ মাঠে বৈরী আবহাওয়ার কারনে হুন্ডুরাসকে দুইজন বদলী খেলোয়াড়কে মাঠে নামাতে হয়েছে। শুধু তাই নয়, দুই দলের খেলোয়াড়কে খেলতে হয়েছে কয়েক স্তরের জার্সি পড়ে। অনেকে আবার গ্লাভসও পড়েন।

ম্যাচ পরিচালনাকারী জ্যামাইকান রেফারি ওশানে নেশনও প্রবল শীতের কবল থেকে রক্ষা পেতে গাড়ে চড়ান বাড়তি জামা। ঠান্ডার মধ্যে ম্যাচ খেলার বিষয়টিকে অবশ্য সমর্থন করেছেন যুক্তরাস্ট্রের কোচ গ্রেগ বারহাল্টার। ওই বিকেলে সেন্ট পলের তাপমাত্রা ছিল ৩ ডিগ্রী ফারেনহাইটের আশেপাশে।  

বারহাল্টার বলেন, আমরা হন্ডুরাসের খেলোয়াড়, স্টাফ ও রেফারির জন্য গরম কাপড় সরবরাহ করেছি।

ম্যাচে যুক্তরাস্ট্রের পক্ষে গোল করেছেন ওয়েস্টন ম্যাকেনি (৮মি.), ওয়াকার জিমারম্যান (৩৭মি.) এবং ক্রিশ্চিয়ান পুলিসিক (৬৮মি.)।

এই জয়ে ১১ ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করেছে যুক্তরাস্ট্র। কানাডার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। হাতে রয়েছে তিন ম্যাচ। সমান পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গতকাল মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে তারা ১-০ গোলের কস্টার্জিত জয় পেয়েছে পানামার বিপক্ষে।    

গতকাল কিংস্টনে অনুষ্ঠিত বাছাইপর্বের আরেক ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে কোয়ালিফাইয়ের আশা জাগিয়ে রেখেছে কোস্টারিকা। এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে দলটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status