ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 3 February, 2022, 8:11 PM

বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি

বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি

অবশেষে সব শঙ্কা কাটিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একশে বইমেলা। ঐদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নিয়ে বইমেলা উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১৫ই ফেব্রুয়ারি ভার্চুয়ালি অংশ নিয়ে বইমেলা উদ্বোধন করতে সদয় সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। এরই মধ্যে স্টল বরাদ্দসহ বেশকিছু কাজের প্রস্তুতি শুরু করেছে বাংলা একাডেমি।

দেশে ফের বেড়েছে করোনা সংক্রমণ। এ অবস্থায় মেলার জনসমাগম কীভাবে সামলানো হবে বা আদৌ মেলা করা সম্ভব হবে কিনা সে নিয়ে দেখা দেয় শঙ্কা।

আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি বলছে, এখন পর্যন্ত প্রস্তুতি চলছে। তবে সরকারের স্বাস্থ্যবিধি যেভাবে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী সিদ্ধান্ত নিবেন তারা বলেও উল্লেখ করেন। আর এ পরিস্থিতিতে এখনো কোনো সিদ্ধান্ত না হওয়ায় প্রকাশকদের পক্ষ থেকে একটু রয়েসয়ে নীতি মেনে প্রস্তুতি চলছে।

এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এ অবস্থায় কমিটির পক্ষ থেকে সব ধরনের সমাবেশ বন্ধের সুপারিশ করা হয়েছে।

কোভিড পরিস্থিতিতে যেকোনো সময় যেকোনো অপ্রীতিকর সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে এটা ধরে নিয়েই প্রকাশকরা নিজেদের মতো করে পরিকল্পনা করে টিকে থাকার চেষ্টা করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status