ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
প্রিমিয়ার লিগের ৮৫ শতাংশ খেলোয়াড় ভ্যাকসিন নিয়েছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 7:21 PM

প্রিমিয়ার লিগের ৮৫ শতাংশ খেলোয়াড় ভ্যাকসিন নিয়েছেন

প্রিমিয়ার লিগের ৮৫ শতাংশ খেলোয়াড় ভ্যাকসিন নিয়েছেন

প্রিমিয়ার লিগের ৮৫ শতাংশ খেলোয়াড় অন্তত এক ডোজ করে ভ্যাকসিন নিয়েছেন বলে লিগ সূত্র নিশ্চিত করেছে।

লিগের পক্ষ থেকে আরো বলা হয়েছে, খেলোয়াড়দের সঙ্গে ক্লাব স্টাফদের যুক্ত করা হলে এই হার ৯২ শতাংশে উন্নীত হবে। ডিসেম্বরের শেষ নাগাদ ভ্যাকসিন নেওয়ার হার ছিল ৮৪ শতাংশ। যার থেকে গত মাসে সামান্য কিছুটা বৃদ্ধি পেয়েছে।

লিগের এক বিবৃতিতে বলা হয়েছে, এরই মধ্যে ৮০ শতাংশ খেলোয়াড়ের দুই ডোজ ভ্যাকসিন নেয়া সম্পন্ন হয়েছে। সরকারের গাইডলাইন অনুযায়ী সবাইকে খুব দ্রুতই পূর্নাঙ্গ ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।

সেখানে আরো বলা হয়েছে, খেলোয়াড় ও ক্লাব স্টাফদের ভ্যাকসিন নেবার জন্য অনুপ্রাণিত করতে লিগ কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তারা সরকারের ভ্যাকসিনেশন বার্তাও সকলের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status