ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিমানবন্দরের গাড়ির চাকায় পাওয়া গেল সাড়ে ৫ কেজি সোনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 February, 2022, 7:18 PM

বিমানবন্দরের গাড়ির চাকায় পাওয়া গেল সাড়ে ৫ কেজি সোনা

বিমানবন্দরের গাড়ির চাকায় পাওয়া গেল সাড়ে ৫ কেজি সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ির চাকার ভেতর লুকানো ৪৬ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার সোনার মোট ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম; যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম শুল্ক গোয়েন্দার সহায়তায় এসব স্বর্ণ উদ্ধার করে।  

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালানো হয়। এ সময় একটি চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি খুলে দেখা হয়। যাতে সোনার বারগুলো লুকানো ছিল। চাকাটি খুলে এসব সোনা উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, উদ্ধার করা সোনার বার কাস্টম হাউসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status