ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ভালোবাসার ফুল বিক্রি করে ৫ সদস্যের সংসার চালান আবদুর রশিদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 8:46 PM

ভালোবাসার ফুল বিক্রি করে ৫ সদস্যের সংসার চালান আবদুর রশিদ

ভালোবাসার ফুল বিক্রি করে ৫ সদস্যের সংসার চালান আবদুর রশিদ

ফুলকে ভালোবাসে না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। ফুল ভালোবাসার প্রতীক। তাই প্রকৃতি ও ফুল প্রতিটা মানুষকে কাছে টানে। সে কারণে প্রতিটি মানুষ প্রকৃতি ও ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসে।

প্রকৃতি ও সৌন্দর্য পিপাসু প্রতিটি মানুষ তাদের বাড়ির আঙিনা বা ছাদে ফুল চাষ করে থাকেন। কেউ বা আবার ফুলের গাছ টবে লাগিয়ে বাড়ির ছাদ বা বারান্দায় রাখেন। কেউ কেউ এই ভালোবাসা বিক্রি করেই সংসার চালান।

তাদের মধ্যে আব্দুর রশিদ আকন্দ একজন। ৭০ বছরের এই বৃদ্ধ বয়সের ভারে নুয়ে গেলেও কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে ফেরি করে মানুষের কাছে ভালোবাসার ফুল বিক্রি করেই ৫ সদস্যদের সংসার চালাচ্ছেন।

তিনি উল্লাপাড়া উপজেলার বড়হর এলাকার বাসিন্দা। ১২ ডিসি মাল জায়গায় লাল গোলাম, গন্ধরাজ, ডালিয়া, গাঁদা, হাসনাহেনাসহ প্রায় দশ জাতের ফুল চাষ করেছেন তিনি। খরচ হয়েছে ২৫ হাজার টাকা। সব খরচ বাদে প্রায় ১ লাখ টাকা আয় করা সম্ভব বলে জানান আব্দুর রশিদ আকন্দ।

আব্দুর রশিদ আকন্দ বলেন, কৃষি কাজের পাশাপাশি গত চার বছর ধরে ফুল চাষ করে পরিবারের খরচ চালাচ্ছি। ৮-১০ জাতের বীজ বগুড়া থেকে এনে চাষ করা শুরু করি। আনুসঙ্গিক খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। তবে সব খরচ বাদ দিয়ে প্রতি মৌসুমে প্রায় ১ লাখ টাকা লাভ হয় বলে তিনি জানান।

তিনি আরো বলেন, প্রতিদিন ভোরে ক্ষেত থেকে ফুল তুলে জামতৈল বাজারে নিয়ে এসে ফেরি করে ৮০০-৯০০ টাকার ফুল বিক্রি করি। খরচ বাদ দিয়ে প্রতিদিন প্রায় ৪৫০ টাকা থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status