ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
অবশেষে শহিদ সন্তানের কবর খুঁজে পেলেন মা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 8:40 PM
সর্বশেষ আপডেট: Monday, 24 January, 2022, 8:44 PM

অবশেষে শহিদ সন্তানের কবর খুঁজে পেলেন মা

অবশেষে শহিদ সন্তানের কবর খুঁজে পেলেন মা

এক মা তার সন্তানকে হারিয়েছিলেন ’৭১ সালে। যুদ্ধে গিয়েছিলেন, আর তিনি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করে জানতে পারলেন, তার ছেলে সিলেটের কোনো এক অঞ্চলে যুদ্ধ করার সময় শহিদ হয়েছেন। কিন্তু কোথায় তাকে কবর দেওয়া হয়েছিল সেই খোঁজ কেউ দিতে পারেনি। যখন সিলেট অঞ্চলের কোনো মুক্তিযোদ্ধার খোঁজ পেয়েছেন তখন তার কাছে ছুটে গিয়েছেন এই মা, তার ছেলের কবর কোথায় আছে সে বিষয়ে কিছু জানতে। ৪৩ বছর ধরে এভাবেই খুঁজে খুঁজে আজ এই মায়ের বয়স ৯৫ বছর।

অবশেষে সেই মা খুঁজে পেলেন তার সাত রাজার ধন আদরের পুত্রের কবর। এই মায়ের সন্তান ‘শহীদ আতাহার উদ্দিন’ যুদ্ধে শহীদ হয়েছিলেন সিলেটের সুনামগঞ্জের ডলুরা সীমান্তে। সেখানেই তাকে কবর দেওয়া হয়।

মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরীর লেখা ‘রক্তাক্ত ৭১’ বইয়ের মধ্যে সুনামগঞ্জের ডলুরা সীমান্তে কবরস্থ করা শহীদদের একটি তালিকা দেওয়া হয়। সেই তালিকায় ‘শহীদ আতাহার উদ্দিন’র নাম দেখে সুনামগঞ্জের আরেক মুক্তিযোদ্ধা বিষয়টি জানান সেই মাকে।

অবশেষে ৪৩ বছর পর মা খুঁজে পেলেন তার সন্তানের কবর। যখন মা শহীদ ছেলের কবর জিয়ারত করছিলেন চোখ দিয়ে তার ঝরে যাচ্ছিল ঝরনাধারা।

এ ঘটনাটি নিজের ফেসবুক পেইজে শেয়ার করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status