ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
হাসপাতালে নিতে নিতে মেয়ের কোলে করোনা আক্রান্ত বাবার মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 8:36 PM

হাসপাতালে নিতে নিতে মেয়ের কোলে করোনা আক্রান্ত বাবার মৃত্যু

হাসপাতালে নিতে নিতে মেয়ের কোলে করোনা আক্রান্ত বাবার মৃত্যু

হাসপাতালে নিতে নিতে মেয়ের কোলে মারা গেলেন করোনাক্রান্ত বাবা আনোয়ার হোসেন। তিনি রাজধানীর হাজারীবাগের বাসিন্দা। চারদিন আগে করোনা শনাক্ত হয় তার।

আক্রান্ত হওয়ার পর থেকে বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন  ৬২ বছর বয়সী আনোয়ার হোসেন। সোমবার সকাল থেকে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তার। অসুস্থ বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মেয়ে ঝুমা আক্তার। সিএনজি চালিত অটোরিকশায় তারা হাসপাতালের উদ্দেশে রওনা হন। তীব্র শ্বাসকষ্ট হওয়ায় পথে থাকার পুরো সময়টা ঝুমা তার বাবাকে আগলে ধরে ছিলেন।

বেলা ১২টার দিকে হাসপাতালের সামনের লোকজনের সহায়তায় বাবাকে জরুরি বিভাগে নিয়ে যান ঝুমা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তাররা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার বাবা মারা গেছেন।

মেয়ে ঝুমা জানান, তার বাবা দ্বিতীয় বারের মতো কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন।

দুপুর ২টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে ঝুমা তার বাবার মরদেহ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status