ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
প্রথম দেখাতেই মন জয় করে নিলো ভামিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 January, 2022, 8:24 PM

প্রথম দেখাতেই মন জয় করে নিলো ভামিকা

প্রথম দেখাতেই মন জয় করে নিলো ভামিকা

মাঠে বাবা বিরাটের অর্ধশত উদযাপন ও গ্যালারিতে মা আনুশকা শর্মার কোলে ভামিকামাঠে বাবা বিরাটের অর্ধশত উদযাপন ও গ্যালারিতে মা আনুশকা শর্মার কোলে ভামিকা

তারকাদের সন্তানরা সাধারণত জন্মের পর পরই তারকাখ্যাতি পেয়ে যায়। পাপারাজ্জিরা সবসময় তাদের পিছু লেগে থাকে। সেটি থেকে বাঁচতেই হয়তো নিজেদের মেয়েকে এতদিন ক্যামেরার সামনে নিয়ে আসেননি তারকা দম্পতি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। এর বাইরে নজর যেন না লাগে বলে একটা কথা প্রচলিত আছে। সেটিও একটা কারণ হতে পারে।

অবশেষে সন্তানের বয়স এক বছর হওয়ার পর তাকে ক্যামেরার সামনে নিয়ে আসলেন আনুশকা। প্রথমবারের মতো ভামিকাকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিলেন। তাও বাবা বিরাট কোহলি যখন মাঠে অর্ধশত রান পূর্ণ করেছেন, তখন। গ্যালারিতে মায়ের কোলে বসে বাবার অর্ধশত রান উপভোগ করলেন ভামিকা। এ দৃশ্য এখন নেটমাধ্যমের আলোচনার বিষয়। নেটিজেনরাও ভামিকার প্রথম দর্শনে মুগ্ধ।

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ম্যাচটি হেরে গেছে। এর মধ্য দিয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জাবরণ করলো তারা। অর্ধশত রান করলেও আরও একবার সেটিকে শতকে রূপান্তর করতে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। তবে সব ছাপিয়ে এখন আলোচনার বিষয়বস্তু বিরাট কন্যা ভামিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status