ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কমনওয়েলথে খেলা হচ্ছে না বাংলাদেশের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 January, 2022, 12:12 PM

কমনওয়েলথে খেলা হচ্ছে না বাংলাদেশের

কমনওয়েলথে খেলা হচ্ছে না বাংলাদেশের

কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে টানা তিন জয়ে অঘোষিত ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মূলপর্বে খেলতে হলে এই ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো নিগার সুলতানাদের। কিন্তু শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। এই হারে কমনওয়েলথের মূলপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের।

কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে শ্রীলঙ্কার দেওয়া ১৩৭ রানের লক্ষ্য টপকাতে পারেনি বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৮ রানে ফিরে যান শামিমা সুলতানা। দ্বিতীয় উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হক ৫০ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথেই রেখেছিলেন। কিন্তু ৬৮ রানে মুরশিদা ফেরার পর মূলপর্বে খেলার স্বপ্ন ফিকে হতে শুরু হয়। বল আর প্রয়োজনীয় রানের ব্যবধান বাড়তে থাকে। ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে থামেন শামিমা-নিগাররা।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার দুটি উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩৪ রান। আর রোমানা আহমেদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১ উইকেট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status