ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দেশের বিভিন্ন স্থানে আজও হতে পারে বৃষ্টি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 12:07 PM

দেশের বিভিন্ন স্থানে আজও হতে পারে বৃষ্টি

দেশের বিভিন্ন স্থানে আজও হতে পারে বৃষ্টি

দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি আজ সোমবারও চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে তারা। এদিকে সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, সূর্যের দেখা মেলেনি।

আবহাওয়া অধিদপ্তর রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর দিয়েছে। এতে বেড়েছে শীতের তীব্রতা, নেমে গেছে তাপমাত্রা। খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আরও দুই-একদিন এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে।

 আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজকেও সারাদেশে নানা জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির আশঙ্কা কম। পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।

এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status