ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ধামইরহাটে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নতুন সময়, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: Monday, 24 January, 2022, 12:09 PM

ধামইরহাটে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ধামইরহাটে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুজন। উপজেলার হরিতকীডাঙ্গা বাজারের পাশে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে আজ রোববার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে মো. আবু সুফিয়ান (১৮) এবং একই এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে আবু সালাম (৩০)। গুরুতর আহতরা হলেন-ওই ইউনিয়নের দক্ষিণ জাহানপুর এলাকার মো. জুয়েল হোসেনের ছেলে মো. মিনহাজ (২৪) এবং অপরজন একই এলাকার হেলাল হোসেনের ছেলে মো. সজল (৩০)। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. সৌরভ হোসেন রতন বলেন, ‘ঘটনার সময় আমি হরিতকীডাঙ্গা বাজারে ছিলাম। লোকজনের চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে দেখি, দুজনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্য দুজন গুরুতর জখম হয়ে তাঁদের মোটরসাইকেলের পাশে পড়ে আছে। এরপর ভ্যানে করে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসি। তাঁরা সকলেই কাঁচাবাজার ব্যবসা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রফিকুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status