ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শাহজালালে বতসোয়ানার নারীর ব্যাগে মিলল ৩ কেজি হেরোইন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 24 January, 2022, 12:04 PM

শাহজালালে বতসোয়ানার নারীর ব্যাগে মিলল ৩ কেজি হেরোইন

শাহজালালে বতসোয়ানার নারীর ব্যাগে মিলল ৩ কেজি হেরোইন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি হেরোইনসহ মোলাপিসি লেসেডি নামের একজন বতসোয়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। আজ রোববার বিকেল সাড়ে ৪টায় ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (ডিসি) সানোয়ারুল কবির বলেন, সকালেই আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বিমানবন্দরে দিয়ে কোকেনের চোরাচালান হবে। ওই তথ্যের ভিত্তিতে কাতার এয়ারলাইনসের আগত সন্দেহজনক বতসোয়ানার নাগরিককে বিমান থেকে আটক করে থানায় নিয়ে আসার পর তাঁর সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়।

তখন লাগেজের ভেতরে থাকা কতগুলো ব্যাগের ভেতরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ১৪৫ গ্রাম। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করলে তাঁরা পরীক্ষার পর জানায় এসব মাদক হলো হেরোইন।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবির বলেন, এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status